বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১.৪৮ পিএম
  • ২৩ Time View
36

কালের খবর ডেক্সঃ

 “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ গোপালগঞ্জের সভাপতি মিজ্ শাহিনা নাছরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

আলোচনা সভায় বক্তারা সড়ককে যানবাহন ও যাত্রী চলাচলের জন্য নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় যানবাহনের মালিকদের দায়িত্ব, চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিক উজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্রী সাগরময় রায়, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ, সওজের উপবিভাগীয় প্রকৌশলী অনুজ মণ্ডল, বিআরটিএর সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, সওজের উপসহকারী প্রকৌশলী সুমন কর্মকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় মোঃ করিম আলী, মশিউর রহমান, শামীম হোসেন, মেহেদী হাসান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও ট্রাক মালিক সমিতির নেতারা এবং বাস ও ট্রাকচালকেরা সভায় অংশ নেন।আলোচনা সভা শেষে জেলার চারজন শ্রেষ্ঠ চালককে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION