মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক
Reporter Name
Update Time :
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১.২৭ পিএম
১৯
Time View
মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক
কালের খবরঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘটেছে ব্যতিক্রমী এক ফুটবল কাণ্ড। ব্রাজিলের দীর্ঘদিনের সমর্থক হাসিব মুন্সি ও ওহিদুল শেখ এবার আনুষ্ঠানিকভাবেই আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। আর সেই ঘোষণা দিতে তারা করেছেন অভিনব আয়োজন। ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে 'বিদায়' জানিয়ে আর্জেন্টিনা শিবিরে যোগ দেন তারা।আজ শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজারে এ ঘটনাকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়দের সামনে দুধ দিয়ে গোসল শেষে তারা জানান, সেমিফাইনালে লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্য ও নেতৃত্বে মুগ্ধ হয়েই ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনাকে নিজেদের নতুন প্রিয় দল হিসেবে বেছে নিয়েছেন। তাদের এই অভিনব 'দলবদল' ঘিরে এলাকায়...
32
কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘটেছে ব্যতিক্রমী এক ফুটবল কাণ্ড। ব্রাজিলের দীর্ঘদিনের সমর্থক হাসিব মুন্সি ও ওহিদুল শেখ এবার আনুষ্ঠানিকভাবেই আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। আর সেই ঘোষণা দিতে তারা করেছেন অভিনব আয়োজন। ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে ‘বিদায়’ জানিয়ে আর্জেন্টিনা শিবিরে যোগ দেন তারা।আজ শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজারে এ ঘটনাকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়দের সামনে দুধ দিয়ে গোসল শেষে তারা জানান, সেমিফাইনালে লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্য ও নেতৃত্বে মুগ্ধ হয়েই ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনাকে নিজেদের নতুন প্রিয় দল হিসেবে বেছে নিয়েছেন। তাদের এই অভিনব ‘দলবদল’ ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। উপস্থিত অনেকে পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা মুহূর্তেই নজর কাড়ে ফুটবলপ্রেমীদের।