সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু

গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬.২২ পিএম
  • ১৬১ Time View
195

গোবিপ্রবি প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মেডিকেল সেন্টারের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে বিভিন্ন বিভাগ ও দপ্তরে একযোগে ২৩টি ডেস্কটপ কম্পিউটার ও ১০টি প্রজেক্টর সরবরাহ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৬ জুলাই)সকাল উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপস্থিত থেকে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত ছিলেন।এর ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি হাসপাতালের চেয়ে কম মূল্যে সিবিসি, লিপিড প্রোফাইল, ক্রিটিনিন, গ্লুকোজ পরীক্ষা, ইউরিক এসিড, এসজিপিটি, এএলপি, ডেঙ্গু, ইসিজিসহ বিভিন্ন রকম মেডিকেল সেবা গ্রহণ করতে পারবেন।পরে সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ কার্যালয়ে বিভাগীয় ও দপ্তর প্রধানদের হাতে কম্পিউটার তুলে দেন।

এ বিষয়ে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই আমরা বিশ্ববিদ্যালয়কে অগ্রসরমান রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION