বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

কোটালীপাড়ায় ৪০০ ক্ষুদে শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ ও টিফিন বক্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫.৩৯ পিএম
  • ৩৫২ Time View
138

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।আজ  মঙ্গলবার (১ জুলাই) উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পাঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চার শত স্কুল ব্যাগ এবং পাঁচ শতটি টিফিন বক্স বিতরণ করা হয়েছে।শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করেন।

ইউপি সদস্য উজ্জল বৈদ্য বিবেকের  সভাপতিত্ত্বে অনুষ্ঠিত স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে শিক্ষক পরিমল চন্দ্র হালদার, নীহার রঞ্জন সমদ্দার,শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব সুজয় সাহা, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খান, রত্না বৈরাগী বক্তব্য রাখেন।

শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ বলেন, ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় আমার  ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪শত স্কুল ব্যাগ ও ৫শত টিফিন বক্স বিতরণ করা হয়েছে।পরিষদের পক্ষ খেকে এ ধরনের কর্মসূচী আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION