সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জের ২৫ সাংবাদিক পেলেন “মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

শিক্ষার্থীদের কষ্ট লাঘবে গোবিপ্রবির আবাসিক হলে ফ্যান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১২.২১ পিএম
  • ২৭৫ Time View
79

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের কষ্ট লাঘবে দুটি আবাসিক হলে বৈদ্যুতিক পাখা (ফ্যান) লাগানোর ব্যবস্থা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯জুন) সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার অফিস কক্ষে হল প্রাধ্যক্ষদের কাছে ফ্যান হস্তান্তর করেন।

এর আগে গত ১৫ মে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আবাসিক হল পরিদর্শনে গেলে ফ্যান লাগানোর দাবি জানান শিক্ষার্থীরা। সেসময় শিক্ষার্থীদের কাছে হলের সকল কক্ষে ফ্যান লাগানোর প্রতিশ্রুতি দেন উপাচার্য। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার স্বাধীনতা দিবস হলের প্রাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান খান ও বিজয় দিবস হলের প্রাধ্যক্ষ ড. মো. রবিউল ইসলাম উপাচার্যের হাত থেকে ফ্যান গ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত চেষ্টা করছি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া পূরণের। আজকে ফ্যান হস্তান্তরের মধ্য দিয়ে আরেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো।এ সময় শিক্ষার্থীদের কষ্ট লাঘবে ব্যবস্থা গ্রহণ করায় উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাধ্যক্ষগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION