মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পরিবহন সেবার মান বৃদ্ধিতে কাজ করছে গোবিপ্রবি প্রশাসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৫.৩৯ পিএম
  • ৩০৭ Time View
120

গোবিপ্রবি প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের স্বস্তিদায়ক পরিবহন সেবা দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। এই উদ্যোগের আওতায় ইতোমধ্যে তিনটি অচল গাড়ি সচল করার পাশাপাশি যাবতীয় মেরামতের কাজ চলমান আছে।
পরিবহন প্রশাসক মো. হাশেম রেজা বলেন, দীর্ঘদিন ধরে কয়েকটি গাড়ি মেরামতের অভাবে অচল হয়ে পড়েছিলো। সম্প্রতি উপাচার্য মহোদয়ের উদ্যোগে একটি মাইক্রোবাস ও দুইটি জিপসহ তিনটি গাড়ি সচল করা হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মেরামতের কাজ করানো হয়েছে। এছাড়া প্রায় সকল বাসের বেশকিছু যান্ত্রিক ও আনুষঙ্গিক মেরামত (জানালার ভাঙা কাঁচ মেরামত, রঙ প্রভৃতি) করা হয়।
অন্যদিকে গরমের কথা মাথায় রেখে সকল বাসের ফ্যান মেরামতের কাজ চলমান রয়েছে।
এর আগে ২ নভেম্বর ২০২৪ থেকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ লাইন থেকে ক্যাম্পাস পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার যাতায়াতের জন্য প্রতি ঘণ্টায় বাস চলাচলের পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বাস চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বর্তমান প্রশাসন। পরিবহন সেবার মানোন্নয়নে নতুন করে গাড়ি চালক, মেকানিক নিয়োগ প্রদানের পাশাপাশি গাড়ির জন্য নতুন শেড নির্মাণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে পর্যায়ক্রমে অচল বাসগুলো চালুরও উদ্যোগ নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION