শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫, ১১.৩৫ এএম
  • ৩৬৩ Time View
79

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৮মে) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয় চত্বরে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইতিহাস বিভাগকে ২-০ সেটে হারায় লোক প্রশাসন বিভাগ। পরে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয়া হয়।ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এসময় তিনি বলেন, খেলায় জয় পরাজয় থাকবে। তবে খেলার আনন্দটাই গুরুত্বপূর্ণ। আনন্দময় জীবনই সফলতার পাথেয়। একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি হলো শিক্ষার্থী। যারা সুন্দর সভ্যতা বিনির্মাণ করবে। প্রত্যাশা করছি, আমাদের শিক্ষার্থীরা আত্মবিশ্বাস নিয়ে সেই পথে এগিয়ে যাবে।অনুষ্ঠানে ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মো. রাজিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সভাপতি মো. নাসির উদ্দিন, পরিবহন প্রশাসক মো. হাসেম রেজাসহ উভয় বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় টুর্নামেন্ট সেরা হন লোক প্রশাসনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও ম্যাচসেরা হন ইতিহাসের শিক্ষার্থী ফাহাদ্দেস আলী পিয়াস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION