বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

গোবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ৩০ ভাগ ছাড়ে শারীরিক পরীক্ষার চুক্তি সই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫, ২.১৯ পিএম
  • ৩৬১ Time View
156

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোবিপ্রবির শিক্ষার্থীরা শতকরা ৩০ টকা কমে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন।স্বল্প ব্যয়ে চিকিৎসা সেবা পেতে খুলনার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফি’তে ছাড় পাবেন।
এ লক্ষ্যে আজ রবিবার (২৫ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে উপাচার্যের বাসভবনে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এই চুক্তির ফলে এখন থেকে গোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা পপুলারের খুলনা শাখায় সকল ল্যাব পরীক্ষায় শতকরা ৩০ ভাগ , রেডিওলজি এন্ড ইমেজিংয়ে ২৫ ভাগ এবং বার্ষিক স্বাস্থ্য পরীক্ষায় ২৭ ভাগ ছাড় পাবেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন এবং খুলনা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল কবির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION