বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে গোপালগঞ্জে শিক্ষার্থীদের মশাল মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯.২২ পিএম
  • ৩৫৩ Time View
132

গোবিপ্রবি প্রতিনিধিঃ

দেশব্যাপী নারী ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা।

আজ রবিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লিপুস ক্যান্টিনের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মো. জসিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ওমর শরীফ, ছাত্র ইউনিয়ন নেতা সুবর্না ধর বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, দেশব্যাপী শুধু ধর্ষণ নয় আইনশৃংখলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। এর আগেও ধর্ষনের ঘটনা ঘটলেও বিচারহীনতার অভাবে আসামীরা পার পেয়ে গেছে। যার কারনে একের পর এক এধরনের ঘটনা বেড়েই চলছে। অথচ নারীদের পোশাকের উপর দোষারোপ করা হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচী পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION