শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২.০৬ পিএম
  • ৩১২ Time View
87

বাশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস তথা শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের নির্দেশনায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তত্বাবধানে এস্টেট শাখার সহযোগিতায় আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এতে স্বতঃস্ফ‚র্তভাবে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ বদরুল ইসলাম বলেন, সুন্দর ও পরিপাটি ক্যাম্পাস শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করে। আর যাদের জন্য ক্যাম্পাস, পরিচ্ছন্নতা কার্যক্রমে সেই শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়তি মাত্রা যোগ করে। তাই ভাইস চ্যান্সেলর স্যারের নির্দেশনায় আমরা শিক্ষার্থীদের নিয়ে সুন্দর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে কাজ করছি।

বদরুল ইসলাম আরো বলেন, আগামীতে শিক্ষার্থীদের নিয়ে ছোটো ছোটো দল গঠন করে নির্দিষ্ট স্থান পরিষ্কার রাখার দায়িত্ব বন্ঠন করে দেওয়া হবে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে যেমন দায়িত্ববোধ তৈরি হবে। তেমনি কাজও সহজ হয়ে যাবে।এছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION