বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

মুকসুদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৬.৪৫ পিএম
  • ৪৩০ Time View
129

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। আজ সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।”জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে এই মেলা শুরু হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্ব বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাচান বাবর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মীনি  উম্মে সালমা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিজয়ীদের পুরস্কার প্রদানসহ ১৫০ জন শিক্ষার্থীকে হাইজিন কিডস এবং ৩৫০ জনকে  কম্বল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION