বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

বশেমুরবিপ্রবিতে মার্কেটিং বিভাগের উদ্যোক্তা উৎসব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৪.৩৫ পিএম
  • ৩৬৭ Time View
144

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত হয়। লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে শিক্ষার অংশ হিসেবে আজ বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান উদ্যোক্তা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান এ ধরনের উৎসব আয়োজনের জন্য মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তরুণ উদ্যোক্তাদের সাথে ব্যবসার বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. ঈশিতা রায়, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. শামসুল আরেফিন, কেন্দ্রীয় ক্যাফেটিয়ার প্রশাসক ড. বশির উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ মার্কেটিং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION