মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিজয় দিবস উপলক্ষে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৪.২২ পিএম
  • ৩৮০ Time View
110

কাশিয়ানী প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আশার রাজপাট ব্রাঞ্চের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার রাজপাট ব্রাঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আশা গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক ম্যানেজার সমীর রঞ্জন হাওলাদার। এসময় রাজপাট ব্রাঞ্চের ম্যানেজার মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আবু তাহেরসহ আশার কর্মকর্তাগণ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী চলা এ মেডিকেল ক্যাম্পে এলাকার তিন শতাধিক রোগীদের স্বাস্থ্যসেবা দেয়া হয়। রোগীদের ডায়াবেটিক পরীক্ষা, কৃমিনাশক ঔষধ খাওয়ানো, সাধারন রোগীর চিকিৎসা দেয়া হয়।

রাজপাট ব্রাঞ্চের ম্যানেজার মো. আসাদুজ্জামান জানান, প্রতি বছর বিজয় দিবসে আশা সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারো তিন শতাধিক রোগীদের স্বাস্থ্যসেবা দেয়া হয়।

গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক ম্যানেজার সমীর রঞ্জন হাওলাদার বলেন,আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি কায্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেয়া হয়। তিনি এ সেবা চলমান রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION