বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

বশেমুরবিপ্রবি’তে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১০.৩৪ পিএম
  • ৩৮৫ Time View
149

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে এদিন সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল আসাদ, বিজনেস অনুষদের ডিন ড. ঈশিতা রায়, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জমান মিয়া, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

র‌্যালি শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION