মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

বশেমুরবিপ্রবিতে আইন চতুর্থ ব্যাচের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২.২৪ পিএম
  • ৩৫৯ Time View
114

বাশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে গাউন পরিহিত অবস্থায় রিক্সায় আরোহন করে ব্যতিক্রমী এক শোডাউন করে। এরপর সন্ধ্যায় গোপালগঞ্জের একটি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ পরিবেশে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি ড. মো. রাজিউর রহমান, সহযোগী অধ্যাপক মানসুরা খানম, সহকারী অধ্যাপক সুরাইয়া জেবিন, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, প্রভাষক মোহাঃ হুমায়ুন, চয়ন চাকি ও নাহিদা সিদ্দিকা নীলা।

সংবর্ধনায় বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এরপর শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্যে শিক্ষকদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় শিক্ষার্থীদের সফলতা কামনা করে দিকনির্দেশনামূলক উপদেশ দেন শিক্ষকরা।

সমাপনী বক্তব্যে আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি ড. রাজিউর রহমান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীরাই বাংলাদেশ। কারণ শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে।’ এছাড়াও তিনি শিক্ষার্থীদের মধ্যকার দুর্বলতাগুলো ঝেড়ে ফেলে নিজেদের আপন সত্তাকে চিনে কী করে সফল হওয়া যায় সেটা নির্ধারণ করার কথা ব্যক্ত করেন। পরিশেষে তিনি আইন চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে একাডেমিক প্রয়োজনে যাবতীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION