মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিতলমারীতে অর্ধকোটি টাকা আত্মসাত! বিচারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৫.২৬ পিএম
  • ৩৩০ Time View
88

 চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারীতে অর্ধকোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট আত্মসাতকারীর বিচারের দাবীতে শিক্ষকরা মানববন্ধন করেছেন। আজ রবিবার (২৯ ডিসেম্বর, ২০২৪) দুপুর দুইটার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। মানববন্ধনে বক্তারা জানান, বাগেরহাটের চিতলমারীর কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম ২০১৬ সাল হতে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাত করেন। সম্প্রতি বিদ্যালয়ের আয়-ব্যয় নিরীক্ষা কমিটির তদন্তে ওই তথ্য বেরিয়ে আসে। গত ২৬ নভেম্বর নিরীক্ষা কমিটি বিদ্যালয়ের সভায় হিসাব দাখিল করেন। ওই নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম ৪৫ লাখ ৩৮ হাজার ২৭৬ টাকা আত্মসাত করার বিষয়টি প্রমানিত হয়। এছাড়াও তিনি গাইড বই কোম্পানী সহ বিভিন্ন উৎস হতে বড় অংকের টাকা অবৈধভাবে গ্রহণ করেন। এই বিষয়ে গত ১৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের আটজন শিক্ষক। তারা প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্মের বিরুদ্ধে চাকুরী বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এরপর প্রধান শিক্ষক বিধানের ভাই ভূপেন চন্দ্র ব্রহ্ম অভিযোগকারী শিক্ষকদের উপর চড়াও হয়ে লাঞ্চিত করেছে বলে অভিযোগ। এই অন্যায় ও দুর্নীতির প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিক্ষকেরা দুর্নীতি দমন কমিশন সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION