বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

বশেমুরবিপ্রবির নিরাপত্তা কর্মকর্তাকে মারধর করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১১.১৫ পিএম
  • ৪২৫ Time View
145

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের(বশেমুরবিপ্রবি)নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলামকে আওয়ামী লীগের দালাল উল্লেখ করে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।আজ বুধবার(২৭ নভেম্বর)দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলন চলাকালিন সময়ে ফেসবুকে আন্দোলন বিরোধী নানা পোস্ট দেয়ার অভিযোগ আনা হয়েছে। তাছাড়া গত ২৪ অক্টোবর দালাল উল্লেখ করে তার রুমের তালা ভেঙ্গে দরজা উন্মুক্ত করে দেয় শিক্ষার্থীরা।

এই ঘটনার পর থেকে ওই নিরাপত্তা কর্মকর্তা ছুটি নিয়ে বাইরে ছিলেন।এছাড়া তাকে ঢাকায় একটি হত্যা মামলায়ও আসামী করা হয়েছে বলে জানাযায়।সে মামলা থেকে নাম কাটাতে পেরে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কাজে যোগদান করেন।খবরটি চাউর হয়ে গেলে তাকে শিক্ষার্থীরা মারধর করে এবং এক পর্যায়ে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION