মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর

স্কাউটে উদ্বুদ্ধ করতে টুঙ্গিপাড়ায় ছাত্রীদের দেয়া হলো হলদে পাখির পোশাক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৭.১৫ পিএম
  • ৪৬৮ Time View
118

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কাউটে উদ্বুদ্ধ  করতে হলদে পাখির পোশাক বিতরন করা হয়েছে।টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের অর্থায়নে  আজ সোমবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা হলরুম ‘বজ্রকন্ঠে’ এসব পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৮০টি বিদ্যালয়ের ৪৮০ জন ছাত্রীর জন্য এসব পোশাক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক।বিতরনকৃত পোশাকের মধ্যে রয়েছে ক্যাপ, স্কার্ফ, কামিজ, সালোয়ার ও বেল্ট।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, বিদ্যালয়গুলোর শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।ইউএনও মোঃ মঈনুল হক জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের কাব স্কাউটের সহায়ক হিসাবে হলদে পাখির কার্যক্রম শুরু করেছে সরকার। ছোটবেলা থেকেই ছাত্রীদের নিয়ম শৃঙ্খলা ও গণতন্ত্রের চর্চার অভ্যাস গড়ে তুলতেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগ। তাই ছাত্রীদের উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসন হলদে পাখির ড্রেস বিতরণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION