মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

জাতির পিতার সমাধিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৪.১৪ পিএম
  • ৩৯৬ Time View
116

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক মোঃ আব্দুস সামাদ।তিনি বৃহস্পতিবার (১৩জুন) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহাপাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। এসময় প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ূ কামনায়।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)ড. মোঃ আতাউল গনি, ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মীর্জা মোঃ হাসান খসরু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক  মোঃ আব্দুস সামাদ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে তিনি মন্তব্য লিখে স্বক্ষর করেন।এরপর মহাপরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যশিক্ষা গ্রহনের বিদ্যাপীঠ গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।দুপুরে মহাপরিচালক মোঃ আব্দুস সামাদ টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুম ‘বজ্রকন্ঠে’  গোপালগঞ্জ জেলার ইন্টিগ্রেটেড সফটওয়্যার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION