মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের জন্য বেঞ্চ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৪.৩৪ পিএম
  • ৪৪৪ Time View
oplus_0
121

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ২৯টি বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় ৪২৬ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার (২৫ জুন) উপজেলা পরিষদ চত্বরে বসে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বেঞ্চ বিতরণ করেন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমনি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম, ইউপি চেয়ারম্যান তুষার মধু উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, উপজেলার শিক্ষার মান উন্নয়নের জন্য ২৯টি বিদ্যালয়ে ৪২৬ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। আগামীতে এ উপজেলার শিক্ষার মান উন্নয়নে আরো নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে।এদিকে উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া আমার বাড়ি আমার খামার সমবায় সমিতি লিমিটেডের  উপকারভোগীদের মাঝে ৫টি করে নারিকেল গাছের চারা, সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় কৃষি অফিসার দোলন চন্দ্র রায়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION