শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি

মুন্সীগঞ্জে ১৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ২.০৬ পিএম
  • ৪৮৬ Time View
159

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ সদরের রামপালে এক কৃষকের কাছ থেকে প্রায় ৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ দিন আগে ফসলি জমি থেকে মূর্তিটি পাওয়া গেলেও বিষয়টি গোপন করার চেষ্টা করেন ওই কৃষক। শনিবার (১৩ এপ্রিল) সকাল দশটার দিকে রামপালের খানকা দালালপাড়া এলাকায় ফসলি জমির পাশে রাস্তা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

জমির মালিক মৃত আফছান দেওয়ানের ছেলে মো. রিপন জানান, গত বুধবার (১০ এপ্রিল)  খানকা দালালপাড়া এলাকায় তাদের ফসলি জমিতে মাটি কাটার সময় কৃষক খোরশেদ ৬ ইঞ্চি গভীর থেকে মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করে আত্মসাৎয়ের উদ্দেশ্যে বাসায় রেখে দেন। পরে বিষয়টি জানাজানি হলে ভয় পেয়ে পুলিশকে খবর দেন ওই কৃষক। জমিটি তাকে বর্গা চাষাবাদের জন্য দেয়া হয়েছিলো বলেও জানান তিনি। হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক এনামুল হক জানান, খবর পেয়ে ফসলি জমির রাস্তার পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের কাছে মূর্তিটি হস্তান্তর প্রক্রিয়া চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION