শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা গ্রুপের সহায়তায় বদলে যেতে পারে ১০০ নারীর জীবন আইসিসিবিতে গাড়ি কেনাবেচার পাশাপাশি কৃষি ও মেরিটাইম প্রযুক্তির প্রদর্শনী গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর প্রযুক্তি দেখতে ও গাড়ি কিনতে আইসিসিবিতে দর্শনার্থীদের ভিড় গোপালগঞ্জে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে ১,২৮৮ পূজামণ্ডপ, মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পুনর্বিবেচনার আহ্বান খেলাপি ঋণ আদায়ে নীতি সহায়তা, ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বেশি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ে জোর দুর্গা উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -এস এম জিলানী সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জে শেখ রাসেলের সাথে ১-১ গোলে ড্র শেখ জামালের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৬.১২ পিএম
  • ৬৪৩ Time View
288

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে ১-১ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শুক্রবার (২৯ মার্চ) বেলা সোয়া তিনটায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ রাসেলের মুখোমুখি হয় শেখ জামাল। খেলার শুরুতেই দুই দল রক্ষণাত্মক খেলা শুরু করে। তবে ম্যাচের সময় যত গড়িয়েছে ততই বেড়েছে আক্রমণ আর পাল্টা আক্রমণ। খেলার ২২ মনিটে ফরোয়ার্ড সেকাউ সিল্লা গোল করে ১-০ গোলে শেখ রাসেলকে এগিয়ে দেন। এরপর গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না শেখ জামাল। ফলে ১ গোলে পিছিয়ে থেকে বিরতি যায় শেখ জামাল।

খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় শেখ জামাল। তবে বেশ কয়েকটি সুয়োগ নষ্ট করায় গোলের দেখা পাচ্ছিল না। খেলার ৫৬ মিনিটে ডিবক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় শেখ জামাল। স্পট কিক থেকে উজবেকস্থানের রক্ষণভাগের খেলোয়াড় শোখরুখবেক খুলমাতভ লক্ষ্য ভেদ করলে ১-১ সমতায় ফেরে শেখ জামাল। এরপর গোলের জন্য দুই দলই আক্রমণের ধার বাড়িয়ে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।

এ খেলা শেষ ১০ খেলায় ৪ জয়, ২ ড্র আর ৪ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বারে শেখ জামাল। আর সমান ম্যাচে ২ জয়, ৫ ড্র আর ৩ পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নাম্বারে শেখ রাসেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION