বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

টুঙ্গিপাড়ায় শেষ হলো আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৬.৩৫ পিএম
  • ৫০৬ Time View
154

কালের খবরঃ

জেলা ক্রীড়া অফিস গোপালগঞ্জ এর আয়োজনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতা-২০২৪ শেষ হয়েছে। রবিবার (১০ মার্চ) কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে  খেলা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতা চলে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।তীব্র প্রতিদ্বন্দীতাপূর্ণ ফাইনাল খেলায় কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ২২-২১ পয়েন্টের ব্যবধানে বাঁশবাড়িয়া ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) জহিরুল আলম।  বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান মানি।জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।খেলা পরিচালনা করেন কবাডি ফেডারেশনের রেফারি জনাব প্রসেনজিৎ বিশ্বাস।

অনুষ্ঠানে সহকারি কমিশনার ভূমি, জহিরুল আলম বলেন, জাতির পিতার পূণ্যভূমি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া কাবাডি খেলার জন্য অত্যন্ত জনপ্রিয়। কাবাডি আমাদের জাতীয় খেলা। আজকের প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা রানার্সআপ হয়েছ তোমাদের জন্যও শুভকামনা রইল ৷ টুঙ্গিপাড়া উপজেলা থেকে নতুন করে কাবাডির বিপ্লব ঘটাতে হবে। সবাই লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা চর্চা বাড়াতে হবে। এতে করে আমরা সুস্থ সুন্দর জাতি উপহার দিতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION