মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণ, নারী হুইপ ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যগণের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ২.৩৮ পিএম
  • ৩৬৫ Time View
76

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণ, নারী হুইপ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণ শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (৬ মার্চ)দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণ, নারী হুইপ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান এম.পি, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুর নাহার এম.পি, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ এম.পি, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এম.পি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা, এম.পি, নারী হুইপ এ্যাডভোকেট সানজিদা খানম সহ সংরক্ষিত মহিলা আসনের ৪৮জন সংসদ সদস্যবৃন্দ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে তারা স্বাক্ষর করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION