বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

জাতির পিতার সমাধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৫৫ পিএম
  • ৩৯১ Time View
93

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ।

শনিবার (১০ ফেব্রুয়ারী)দুপুরে  তিনি  টুঙ্গিপাড়া পৌঁছে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এসময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন ।

পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া – মোনাজাতে অংশ নেন।  এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।

এছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন ও বিশেষ প্রার্থনায় অংশ নিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল  ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক  ভবনে যান। সেখানে  রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন । পরে তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শন করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ডীন, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তারা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION