বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

মুকসুদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনকারী শিক্ষক ইসমাইল হোসাইন সহ ৫জন শ্রীঘরে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৫২ পিএম
  • ৪৯০ Time View
94

কালরে খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে দশ বছর বয়সের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনকারী শিক্ষক ইসমাইল হোসাইন সহ ৫জনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এরা সবাই একই মাদ্রাসার শিক্ষক। শুক্রবার (০৯ ফেব্রæয়ারী) ধর্ষক মাদ্রাসা শিক্ষক সহ ৫ জনকে গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মুকসুদপুর আমলি আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক রোমানা রোজি তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য চার অভিযুক্ত হলো, আসাদুজ্জামান, মামুন বিল্লাহ, মোঃ আল আমিন ও আমেনা বেগম। এরা সবাই ওই মাদ্রাসার শিক্ষাক।

মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আশরাফুল আলম জানান,  বৃস্পতিবার (৮ ফব্রেুয়ারী) রাতে মাদ্রাসা শিক্ষার্থীর বাবা (রবিউল ইসলাম) বাদী হয়ে মুকসুদপুর থানায় ধর্ষক ইসমাইল হোসাইন সহ ৫জনকে আসামী করে মামলা দায়ের করেন (মামলা নং-১৮/২৪, তাং-০৮.০২.২০২৪)।

ধর্ষক ইসমাইল হোসাইন ওই মাদ্রাসার একজন আবাসিক শিক্ষক এবং তার রুমেই শিক্ষার্থীকে ধর্ষন করে বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানান ওই কর্মকর্তা জানান।

উল্লেখ্য, গোপালগঞ্জের মুকসুদপুরের বাঁশবাড়িয়া পরিজান বেগম মহিলা কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী বুধবার(৭ ফেব্রæয়ারী) রাত ৮টার দিকে ধর্ষনের শিকার হয়। ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ উঠে।শিশুটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল। ধর্ষনের শিকার ওই শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয় হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION