শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

গোপালগঞ্জে ক্রিড়া অফিসের উদ্যোগে দাবা প্রতিযোগিতা সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.২০ এএম
  • ৪৩০ Time View
102

কালের খবরঃ

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শেষ হলো আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা। উপজেলার ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বালক ও বালিকা বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার(৬ ফেব্রুয়ারী) সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জহিরুল ইসলাম, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজামুল ইসলাম খান, বাংলাদেশ দাবা ফেডারেশন এর কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান মানি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান ।

প্রধান অতিথি বলেন দাবা একটি বুদ্ধি বৃত্তিক খেলা, অত্যন্ত গুরুত্বের সাথে ধৈর্য ধারণ করে এ খেলা খেলতে হয়। দাবা খেলা ব্যক্তির মনোজগতের গভীরে ভাবতে সাহায্য করে। অন্য বক্তারা বলেন, দাবাড়ুদের নিয়াজ মোর্শেদ হয়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন, বলেন দাবা একটি বুদ্ধির ও চিন্তার খেলা এটি আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সবশেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বালক দলে চ্যাম্পিয়ন হয় টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ দিদার মোল্লা ও রানারআপ হয়েছে কুশলি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাইম গাজী।আর বালিকা দলে চ্যাম্পিয়ন হয়েছে বর্ণি উচ্চ বিদ্যালয়ের  ফাতেমাতুজ জোহরা এবং রানারআপ হয় কুশলি উচ্চ বিদ্যালয়ের নুসরাত খানম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION