মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

কাশিয়ানীতে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন ও প্রশিক্ষণের উদ্বোধন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.১১ পিএম
  • ৪৮৬ Time View
136

কাশিয়ানী প্রতিনিধিঃ

জেলা ক্রীড়া অফিস গোপালগঞ্জ এর আয়োজনে কাশিয়ানী উপজেলায় আন্তঃস্কুল এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন এবং মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ( সোমবার ১২ ফেব্রুয়ারী)এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মুঃ রাশেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান মানি, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাজাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব আলম সেলিম, আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিওর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ এখানে ক্রীড়ার একটা মিলনমেলা বসেছে, ক্ষুদে ক্ষুদে খেলোয়াড়রা তাদের নৈপূন্য প্রদর্শনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সবাই মিলে খেলতে চল এই স্লোগানকে ধারন করে আসুন আমরা সবাই ক্রীড়ায় উদ্বুদ্ধ হই এবং জাতীয় জীবনে অবদান রাখতে সচেষ্ট হই। তিনি বলেন কাশিয়ানীর মাটি এ্যাথলেটদের জন্য উর্বর ভূমি এখান থেকে ভালো মানের খেলোয়াড় তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। বলে তিনি আশা প্রকাশ করেন। পরে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং প্রশিক্ষণের সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION