মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৫.৩৯ পিএম
  • ৪৬২ Time View
144

কালের খবরঃ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবলে বালক বিভাগে রাজবাড়ী সদর উপজেলার ১নং গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বালিকা বিভাগে কিশোরগঞ্জ সদর উপজেলার সেওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

ররিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

এসময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাব্বিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্ত ঢাকার মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খান,পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন।

দিনের প্রথম খেলায় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৫নং চুমুরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে হারিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার সেওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

দিনের অপর খেলায় বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবলে বালক বিভাগে রাজবাড়ী সদর উপজেলার ১নং গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন , রানারআপ, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা খেলোড়ায়দের হাতে পুরস্কার তুলে দেন। খেলা দেখতে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার শিক্ষক, শিক্ষিকা ও হাজার হাজার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION