বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

প্রধানমন্ত্রীর পক্ষে নৌকায় ভোট চাইলেন শেখ নাঈম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২.০৯ পিএম
  • ৪১৯ Time View
84

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে টুঙ্গিপাড়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম। শনিবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড, পাটগাতী বাজার ও চৌড়ঙ্গি এলাকায় ব্যবসায়ী ভোটারদের কাছে নৌকায় ভোট চেয়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএম তৌফিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক বিশ্বাস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নৌকার প্রচারনা শেষে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন শেখ নাঈম।সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে গেছে। তাই তার জন্য এই সময়টা আমাদের পরিশ্রম করতে হবে। কারন আমরা সারাবছর পড়াশোনা করেছি, তাই এখন শুধু পরিক্ষার দিন কেন্দ্রে পরীক্ষাটা দিতে হবে।ভোটারদের স্বপরিবারে কেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানাতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION