বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৬.২৯ পিএম
  • ৪৬৪ Time View
123

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) উপজেলার রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রামশীল ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জনসভায় বক্তব্য রাখেন।

রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, আব্দুল খালেক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ,

সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রামশীল ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, খোকন বালা, রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগদীশ বালা, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নর করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের সকলকে নৌকায় ভোট দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION