বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে ভোট চাইলেন কৃষক লীগ নেতা মোস্তফা কামাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ২.৪২ পিএম
  • ৪১৯ Time View
110

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে কৃষক লীগ নেতা মোস্তফা কামাল উপজেলার কান্দি, ধারাবাশাইল ও ঘাঘর বাজারে গণসংযোগ করেন।

এ সময় ব্যবসায়ীক ও দলীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

এদিকে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তার ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকায় গণসংযোগ করেছেন।

কৃষক লীগ নেতা মোঃ মোস্তফা কামাল ও ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে ১৯৮৬সাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। এখানের নেতা-কর্মীরাই তাঁর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালায়। এরই অংশ হিসেবে এখানের নেতা-কর্মীরা প্রতি দিনই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও উপজেলার পিঞ্জুরী, কান্দি, কুশলা, হিরণ, বান্ধাবাড়ি, রাধাগঞ্জ, কলাবাড়ি, সাদুল্লাপুর, শুয়াগ্রাম ও পৌরসভায় দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উঠান বৈঠক ও পথসভা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION