বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

গোপালগঞ্জে ১৩ শিক্ষার্থী পেল ফরমফিলাপের টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৪.৩৩ পিএম
  • ৪৩৩ Time View
137

কালের খবরঃ

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম দরিদ্র পরিবারের ১৩ শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ও লেখাপড়ার খরচ বাবদ আর্থিক অনুদান দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক তাঁর অফিস কক্ষে শুনানী শেষে এসব শিক্ষর্থীদের বিভিন্ন অংকের টাকা প্রদান করেন। শিক্ষার্থীরা দারিদ্রতার কারনে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ও স্কুল কলেজের ফি এর টাকা জামা দিতে পারছিলোনা।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, যে সমস্ত অস্বচ্ছল শিক্ষার্থী টাকার অভাবে ফরম ফিলাপ করতে টাকা জোগাড় করতে পারছিলোনা। তারা আমার কাছে সাহয্যের জন্য আবেদন করে।আবেদন যাচাই বাছাই করে এবং তাদের পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে ১৩ জন শিক্ষার্থীকে নগদ ৩৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

অনুদানের অর্থ হাতে পেয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের দিনমজুর মোঃ লায়েক আলী মৃধার ছেলে মাহামুদ মৃধা বলেন, বাবা আমার ফরম ফিলাপের টাকা জোগাড় করতে পারছিলেননা। তাই কোন উপায় না পেয়ে জেলা প্রশাসকের কাছে এসএসসির ফরমফিলাপের জন্য সাহায্যের আবেদন করি। তিনি আমার বাবার আয় ও পরিবারের কথা চিন্তা করে আমাকে ফরম ফিলাপের টাকা দিয়েছেন। এতে আমার খুবই উপকার হয়েছে। আমি জেলা প্রশাসকের দীর্ঘায়ূ কামনা করি।

একই গ্রামের  মহিদুল সিকদারের মেয়ে উর্মি খাতুন, সঞ্চয় শিকদারের মেয়ে তুলি শিকদার, আলমগীর মিয়ার মেয়ে মুন্নি খানম, ওলিয়ার রহমানের মেয়ে  বৈশাখী খানম, মধুপুর গ্রামের মোঃ হারুন খানের ছেলে রিয়াজুল খান জানিয়েছে, পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারনে তারা পরীক্ষার ফি-এর টাকা জোগাড় করতে পারছিলোনা। তাই বাধ্য হয়েই জেলা প্রশাসকের কাছে আবেদন জানাই। জেলা প্রশাসক আমাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা চিন্তা করে  ফরম ফিলাপের  প্রয়োজনীয় টাকা দিয়েছেন। ভালভাবে লেখা-পড়া করে পরীক্ষায় তারা কাঙ্খিত রেজাল্ট উপহার দিতে পারবে।

জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বলেন, দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার কথা চিন্তা করে এই অনুদান দেয়া হয়েছে। আশাকরি এসব শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। তাহলেই আমার এই উদ্যোগ সফল হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION