শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে অত্যাধুনিক রেড ক্রিসেন্টের রক্তকেন্দ্রের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ২.৫৫ পিএম
  • ৪৫৭ Time View
139

কালরে খবরঃ

রক্ত সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জে একটি অত্যাধুনিক রক্তকেন্দ্র চালু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে নবনির্মিত এই রক্তকেন্দ্রটির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহাব (অব.)। উদ্বোধনী অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান।

পরে স্থানীয় নজরুল পাবলিক লাইব্রেরীর হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় গোপালগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহাব (অব.) বলেন, “সরকারের অনুমোদিত রক্তদান কেন্দ্র হিসেবে ১৯৮১ সাল থেকে রক্ত সংগ্রহ ও বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। গোপালগঞ্জ জেলাকে রেড ক্রিসেন্টের রক্ত কর্মসূচীর অন্তর্ভূক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত ও গর্বিত। নতুন এ রক্ত কেন্দ্র গোপালগঞ্জে থ্যালাসেমিয়া, ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত মানুষের মাঝে বিশুদ্ধ রক্ত সরবরাহ করে আধুনিক চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নতুন এই রক্তকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় সবধরণের উপাদান যেমন সম্পূর্ণ রক্ত, প্যাকড সেল, ফ্রেস ফ্রোজেন প্লাজমা, প্লাটিলেটস, ওয়াসড সেল সংগ্রহ, প্রস্তুত ও সরবরাহ করা যাবে। দশম এই রক্তকেন্দ্র চালুর মধ্য দিয়ে সরাদেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশুদ্ধ রক্ত সরবরাহের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি সিকদার নূরমোহম্মদ দুলু,শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জাকির হোসেন ,গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচালক ডাঃ জিবিতেষ বিশ্বাস বক্তব্য রাখেন।এর আগে সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের বিদেহীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION