মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোপালগঞ্জে একাদশে নতুনদের গোলাপ দিয়ে বরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ২.৫৮ পিএম
  • ৪২৩ Time View
93

কালের খবরঃ

গোপালগঞ্জে কলেজে কলেজে একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নিয়েছে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ।এরই অংশ হিসাবে ( ৮ অক্টোবর) শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন কমিটির আহবায়ক কাজী আরাফাত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পিনাকী রঞ্জন দাস, প্রভাষক মনিন্দ্রনাথ বিশ্বাস, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রমূখ। এর আগে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত সাতশ’ শিক্ষার্থী ও অভিভাবকদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ কর্তৃপক্ষ। এসময় শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণস্থলে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এছাড়া শহরের হাজী লাল মিয়া সিটি কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজসহ বিভিন্ন কলেজে নতুনদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION