বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জে সভা ও ফ্রি কাউন্সিলিং ক্যাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১.৫৩ পিএম
  • ৪৮২ Time View
176

কালের খবরঃ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও ফ্রি কাউন্সিলিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে।

“মানসিক স্বাস্থ্য একটি সার্বজনীন মানবাধিকার” এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার(১০ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্জ প্রফেসর ড. এ কিউ এম মাহবুব।

মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোসাঃ নাসরিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জীব বিজ্ঞান অনুসদের ডীন ড. মোহাম্মদ আলী খান, প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা ড. মোঃ শরাফত আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তাসহ মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি স্টলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি কাউন্সিলিং করা হচ্ছে। যাতে শিক্ষার্থীরা মানসিক সমস্যা কাটিয়ে পাড়াশোনা মনোযোগ দিতে পারে। কেউ যেন মানসিক ডিপ্রেসনে আক্রান্ত হয়ে আত্মহত্যার দিকে ধাবিত না হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION