শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

কর্ণফুলী টানেল উদ্বোধন বড়পর্দায় দেখলো গোপালগঞ্জবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ১.৪৫ পিএম
  • ৪৪০ Time View
138

কালের খবরঃ

চট্রগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন অনুষ্ঠান গোপালগঞ্জবাসীকে বড়পর্দায় দেখলো জেলা প্রশাসন । গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় স্থানীয় পৌরপার্কে বড় পর্দায় টানেল উদ্বোধন অনুষ্ঠান দেখানো হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপভোগ করেন।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জুবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহার, ডিডিএলজি আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোঃ গোলাম কবির,  নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দারসহ  জেলার বিভিন্ন দপ্তর প্রধানগন,শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ টানেল উদ্বোধন  অনুষ্ঠান উপভোগ করেন।

গোপালগঞ্জের মানুষের মধ্যে অধিকাংশ লোকজনই আওয়ামী লীগের কর্মি-সমর্থক। ইতোমধ্যে আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন মেগা প্রকল্প উদ্বোধন করে দেশের উন্নয়নে ব্যপক ভূমিকা রাখায় খুশি। আগামীতেও আওয়ামী লীগ নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করে দেশের উন্নয়ন করে দেশকে একটি উন্নয়নশীল দেশে রুপান্তিরিত করবে এমনটি আশা করেন গোপালগঞ্জবাসী।মূলতঃ আজ থেকে দেশ ট্যানেল যুগে প্রবেশ করায় খুশি গোপালগঞ্জের জনগন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION