মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে যশোরের মাইকেল মধুসূদন কলেজ কর্তৃপক্ষের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৬.৪৭ পিএম
  • ৫৩৫ Time View
131

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর এর অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার ( ৬ আগস্ট) দুপুরে শোকাবহ আগস্ট মাসের ষষ্ঠ দিনে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প মাল্য আর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন । শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফিরাত  কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময়  কলেজের উপাধ্যক্ষ ড. মোঃ আবু বকর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও জাতির পিতার স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION