বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যা লি ২৬ নভেম্বর থেকে আইসিসিবিতে উচ্চশিক্ষার মিলনমেলা অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান

গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং! দুই বখাটে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩, ৬.৪৩ পিএম
  • ৫১৪ Time View
148

কালের খবরঃ

গোপালগঞ্জে এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার সময় পথরোধ করে ইভটিজিং করার অপরাধে দুই বখাটে যুবককে প্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭জুন) গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ একই উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামের বালা মোল্লার ছেলে মো. ইয়াসিন মোল্লা (১৮) ও মো. শাহাদৎ মোল্লার ছেলে মো. আরিফুজ্জামান মোল্লা (২০)।

মামলার অভিযোগে জানাগেছে, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই স্কুল ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছিলো। পথিমধ্যে পাইককান্দি মোল্লা বাড়ীর সামনে পৌঁছালে ওই ছাত্রীর পথরোধ করে হাত ধরে টানা হেচড়া করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ওই ছাত্রীর শোর চিৎকারে স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে। পরে জরুরী সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ঘটনার ওই ছাত্রীর চাচা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ওই দুই বখাটে যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করেছেন। তিনি আরো বলেন, আজ বৃহস্পতিবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION