মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

আন্ত কলেজ টুর্নামেন্টে গোপালগঞ্জ লাল মিয়া সিটি কলেজ ঢাকা বোর্ড চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩, ৫.৩০ পিএম
  • ২৩৩৩ Time View
213

কালের খবরঃ

আন্ত কলেজ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বোর্ডে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজ।

সোমবার (১৯জুন) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজ  ২ রানে নারায়ণগঞ্জ কলেজকে হারিয়ে ঢাকা বোর্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রথম ব্যাট করতে নেমে  হাজী লাল মিয়া সিটি কলেজ একাদশ নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে।  জবাবে নারায়ণগঞ্জ কলেজ একাদশ ১৪.৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান করে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। বিজয়ী হাজী লাল মিয়া সিটি কলেজের শোভন পোদ্দার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

এই টুর্নামেন্টে হাজী লাল মিয়া সিটি কলেজ প্রথম গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়। এরপর দলটি বৃহত্তর ফরিদপুর জোন চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। বিভাগীয় পর্যায়ে দলটি নারায়ণগঞ্জ কলেজকে হারিয়ে ঢাকা বোর্ড চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্য দিয়ে দলটি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করল।

এ ব্যাপারে হাজী লাল মিয়া সিটি কলেজের অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস বলেন, আমাদের কলেজে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার জন্যও টেককেয়ার করা হয়। তারই ফসল হিসেবে আমার কলেজ ঢাকা বোর্ডে চ্যাম্পিয়ন হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION