মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে গোপালগঞ্জে লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণ কোর্স শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩, ৪.০৯ পিএম
  • ৪২৭ Time View
128

কালের খবরঃ

শেখ হাসিনার নেতৃত্বে ” আমরা হবো জয়ী, আমরা দুর্বার, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আইসিটি হবে হাতিয়ার ” এই শ্লোগানে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ শুরু করেছে “লার্নিং অ্যান্ড আর্নিং” প্রশিক্ষণ কর্মসূচি।

শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সেখ বেনজির আহমেদ বুধবার (২৪ মে)দুপুরে এই কর্মসূচীর উদ্বোধন করেন।

কলেজের গণিত বিভাগের সহকারি অধ্যাপক লিটন বাড়ৈ এর সভাপতিত্বে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোঃ রুহুল আমীন, কলেজের শিক্ষক সমিতির সম্পাদক পিনাকী রঞ্জণ দাস, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না বক্তব্য রাখেন।

কলেজের অধ্যক্ষ সেখ বেনজির আহমেদ বলেন, এই কর্মসূচীর আওতায় প্রতি ব্যাচে ৪০ জনকে ২০ দিন করে প্রশিক্ষণ দেয়া হবে। সারা বছর কর্মসূচী চলমান থাকবে বলেও জানান তিনি। এতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি কিভাবে আয় করা সম্ভব তা জানতে ও শিখতে পারে। ভবিষত জীবনে বেকার জীবন জাপন যাতে না করতে হয় সে জন্য এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

অর্থনীতি ও আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নূর হোসেন  জানান, এই প্রোগ্রামের আওতায় কম্পিউটার বেইজড আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে। সেখানে প্রত্যেক শিক্ষার্থী এম.এস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর উপর ধারনা শীর্ষক  ২০ ঘন্টা প্রশিক্ষণ পাবে। এই প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা যাতে ৫০ ঘন্টা প্রশিক্ষণে অংশ নিতে পারে সে ব্যবস্থাও করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION