শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

গোপালগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৩.২৪ পিএম
  • ৫০৮ Time View
102

কালের খবরঃ

পুষ্টি মেধা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গোপালগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ২ মার্চ) গোপালগঞ্জ শহরের তেঘরিয়ার গোচারণ ভূমি(মাঠে) সদর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার,  জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন বক্তব্য রাখেন।

পরে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩০ টি স্টল ঘুরে ঘুরে দেখেন।গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাষ চন্দ্র সেন বলেন, মৎস্য ও প্রাণি মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন  করাই হচ্ছে এই মেলার মুখ্য উদ্দেশ্য।

স্মার্ট জাতি গঠনে পুষ্টি ও প্রোটিন খুবই প্রয়োজনীয় উপাদান। এগুলো আমরা প্রাণি সম্পদ থেকে পেয়ে থাকি।  এছাড়া এই সেক্টরের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। এসব জানান দিতেই আমরা এই প্রদর্শনী করেছি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION