রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

মুকসুদপুরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের কৃষি যন্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৩.০৬ পিএম
  • ৪৯৮ Time View
130

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে ২২-২৩ অর্থ বছরে উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকীতে কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২৫ জন কৃষককে কৃষি যন্ত্র দেয়া হয়। এসময় কৃষকদের ৫০% ভর্তুকীতে ৪টি রিপার বাইন্ডার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ৬টি পাওয়ার থ্রেসার, ১টি মেইজ শেলার, ৫টি সিডার, ৩টি বেড প্লান্টার, ১টি পাওয়ার স্প্রেয়ার এবং ৪ টি পটেটো ডিগার দেয়া হয়েছে।

কৃষি যন্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যন কাবির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, সাংবাদিক ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, উপজেলা উদ্ভীদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ, এসি আই মটোর্সের ম্যানেজার, চিটাগাং বিল্ডার্সের ম্যানেজার সঞ্জয় সাহা প্রমুখ।

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ জানান, মুকসুদপুর উপজেলার  প্রান্তিক ২৫ জন কৃষককে ২২-২৩ অর্থ বছরে উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকীতে কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে। আরো আবেদন আছে কাগজপত্রের কাজ শেষ হলে এলাকার অন্যান্য কৃষকদের মাঝেও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION