বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ ভেন্যুর খেলায় সাইফ স্পোটিং ক্লাব ৭-০ গোলে উত্তর বারিধারা ক্লাবকে হারিয়েছে।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৬.৪৯ পিএম
  • ৫৫২ Time View
146

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিযার লীগ ফুটবলে মারাজ হোসেন অপি ও আসরফ গাফুর‘র জোড়া গোলে ৭ গোলের ব্যবধানে উত্তর বারিধারাকে উড়িয়ে দিয়ে পূর্ণ তিন পয়েন্ট ঘরে তুলেছে সাইফ স্পোটিং ক্লাব। মঙ্গলবার (২৬ জুলা্ই)কাল ৪ টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উত্তর বারিধারার মুখোমুখি হয় সাইফ স্পোটিং ক্লাব। খেলার শুরুতেই আক্রমনাত্মক খেলা শুর করে দু’দল। প্রথমার্ধের ১৫ মিনিটে সাইফের এমফন উদন গোল করে দলকে এগিয়ে দেন। ৪৫ মিনিটে মারাজ হোসেন অপি গোল করে সাইফকে ২-০ গোলে এগিয়ে দেন। বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মোঃ সুজন বিশ্বাস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় উত্তর বারিধারা। এ সুযোগে ৬৪ মিনিটে মারাজ হোসেন অপি নিজের দ্বিতীয় গোল করলে সাইফ ৩-০ গোলে এগিয়ে যায়। এর তিন মিনিট পর ৬৭ মিনিটে আসরফ গাফুরফ গোল করলে ৪-০ ব্যবধান করে সাইফ। খেলার ৭১ মিনিটে মো: রহিম উদ্দিন গোল করলে ৫-০ গোলে এগিয়ে যায় সাইফ। ৮৫ মিনিটে আসরফ গাফুরফের দ্বিতীয় গোলে ব্যবধান ৬-০ করে সাইফ। খেলার শেষ সময়ে আবিদ আহম্মেদ গোল করে সাইফকে ৭-০ গোলে এগিয়ে দেন। তবে একাধিক সুযোগ নষ্ট করায় ৭-০ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর বারিধারা। খেলা চলাকালে রেফারির সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন উত্তর বারিধারার কোচ। এসময় তাকে লাল কার্ড দেখানো হয়।

২১ খেলায় ১১ জয়, ৪ ড্র ও ৬ পরাজয়ে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে সাইফ স্পোটিং ক্লাব। আর উত্তর বারিধারা সমান ম্যাচে ৩ জয়, ৫ ড্র আর ১৩ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে অবস্থান করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION