মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক বৃক্ষরোপণ কর্মসূচি; জলবায়ু সহনশীল ও বৈষম্যহীন সমাজ গঠনে সম্প্রীতির প্রত্যয় কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ দেশের উন্নয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে- এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা

কোটালীপাড়ায় খালের মুখে বাঁধ দিয়ে মাছ চাষের অপরাধে ১লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১১.৫৫ এএম
  • ৩৮৮ Time View
Oplus_0
105

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের তারাইল-সোনাখালী খালে অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ চাষের অপরাধে গুরুপদ মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৭জুন)সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সরকারি খাল দখল করে অবৈধ ভাবে মাছ চাষ করার অপরাধে গুরুপদ মন্ডলকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।গুরুপদ মন্ডল উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের তারাইল গ্রামের যদুনাথ মন্ডলের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, গুরুপদ মন্ডলসহ কয়েকজন ব্যক্তি তারাইল-সোনাখালী খাল, সোনাখালীর কুমলাবতী খাল, কোনের বাড়ির কলমামুনিয়া খাল, দেওপুরা খাল বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাছ চাষ করে আসছিল। এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর আমরা বাঁধগুলো কেটে দিয়ে গত বুধবার দখলমুক্ত করি। পরের দিন বৃহস্পতিবার তারাইল-সোনাখালী খালে গুরুপদ মন্ডল আবার বাঁধ দেয়। খবর পেয়ে আমরা বাঁধ দেওয়া স্থানে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে গুরুপদ মন্ডলের ১লক্ষ টাকা জরিমানা করি। জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে সরকারি কোষাপারে জমাকরা হয়েছে। খাল দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে এই বিচারক জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION