শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন

গোপালগঞ্জে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪, ১১.৩৯ এএম
  • ৫৪০ Time View
128

কালের খবরঃ

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি দোকান। এতে অন্ত:ত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষডুগ্রস্ত ব্যবসায়ীরা। আজ সোমবার (২৪জুন) ভোররাত ৩টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার তেবাড়িয়া বাজারের রাত তিনটার দিকে বেলায়েত হোসেনের মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই মার্কেটের হাবিব শেখের ৩টি, রানা কাজী, আদিম ভূঁইয়া ও মফিজ শেখের ১টি করে মোট ৬ টি দোকান পুড়ে যায়। এর মধ্যে ৫টি মুদী ও একটি সমিতি অফিস ছিল।  পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION