শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় বিপুল পরিমান অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৬.১১ পিএম
  • ৪৭৪ Time View
43

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ২ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৬জুন) সকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে গোপালপুর ইউনিয়নের বালাডাঙ্গা গ্রামের বাঘিয়ার নদী,খাল ও জলাশয় থেকে এসব চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক,উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, পৌর কাউন্সিলর মঈনুল ইসলাম অপু প্রমূখ উপস্থিত ছিলেন।ইউএনও মোঃ মঈনুল হক বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খাল ও নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল ফেলে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করে চলছে। মাছের সঙ্গে আটকা পড়ে খাল ও নদীর জীব বৈচিত্র নষ্ট হচ্ছে। তাই দেশীয় মাছ  জলজপ্রাণী রক্ষার্থে নদী ও খালে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও এরকম অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION