শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন

কোটালীপাড়ায় ডোবার মধ্যে এইচবিবি টেন্ডার! জনমনে প্রশ্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৫.৪৭ পিএম
  • ৪২২ Time View
oplus_0
124

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নেই মাটির রাস্তার কোন অস্তিত্ব কিন্তু সেখানে হেরিং বোন বন্ড(এইচবিবি) বা ইটের সলিং এর টেন্ডার করা হয়েছে। এ ঘটনায় এলাকার জনগণ বিস্ময় প্রকাশ করেছেন। কিভাবে এখানে এই টেন্ডারটি হয়েছে তা নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুলেছেন।

অপরিকল্পিত এই উন্নয়নের বিষয় নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানাগেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের ফুলু মাকের্টের দক্ষিণ পশ্চিম পাশের জামে মসজিদ হইতে মোশারেফ দাড়িয়ার বাড়ির রাস্তা এইচবিবি দ্বারা উন্নয়ন কাজের টেন্ডার হয়। এই কাজে বরাদ্ধ ধরা হয়েছে ৯লক্ষ ৬৪হাজার ২শত ৫০টাকা। টেন্ডারে অংশগ্রহণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রাবেয়া বসরি এন্টারপ্রাইজ এই কাজটি পায়।

কিন্তু সরেজমিনে গিয়ে উল্লেখিত স্থানে মাটির কোন রাস্তার অস্তিত্ব পাওয়া যায়নি। সেখানে রয়েছে একটি ডোবা জায়গা ও নিন্ম ভূমি।

এলাকার সমাজসেবক আবুল দাড়িয়া বলেন, যে স্থানে এইচবিবি টেন্ডার করা হয়েছে সেখানে কোন দিনও মাটির রাস্তা ছিল না বা নির্মাণ করা হয়নি। একটি নিচু স্থানে কি করে এইচবিবি টেন্ডার করা হলো তা আমাদের বোধগম্য নয়। বিষয়টি জানার পরে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি।

ঠিকাদার বরকত আলী ভূইয়া বলেন, আমি টেন্ডারে কাজ পাওয়ার পর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে আমাকে এইচবিবি করার জন্য একটি মাটির রাস্তা দেখিয়ে দেওয়া হয়। সেখানে আমি কাজ করতে গেলে স্থানীয় লোকজন বাঁধা প্রদান করেন। তারা জানায়, এই রাস্তায় এইচবিবির কোন টেন্ডার হয়নি। এটি একটি ব্যক্তি মালিকানাধীন রাস্তা। যেখানে টেন্ডার হয়েছে আপনি সেখানে গিয়ে কাজ করেন। টেন্ডারের উল্লেখিত স্থানে গিয়ে আমি মাটির রাস্তা পাইনি। এর ফলে আমি এখনো এই কাজ শেষ করতে পারিনি। কাজটি না করতে পারলে আমি আর্থিক ভাবে ক্ষতির সম্মূখিন হবো।

উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম বলেন, উল্লেখিত মাঝবাড়ি গ্রামের ফুলু মাকের্টের দক্ষিণ পশ্চিম পাশের জামে মসজিদ হইতে মোশারেফ দাড়িয়ার বাড়ির রাস্তা মাটির রাস্তা নির্মানের একটি বড় প্রকল্প ছিল। সেখানে পূর্বে ১৮০মিটার মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে। আমরা সেই ১৮০ মিটার রাস্তাই এইচবিবি টেন্ডার করেছি। কিন্তু প্রকল্পটির নাম সেই ভাবেই রয়ে গেছে। এ নিয়ে একটু জটিলতার সৃষ্টি হয়েছে। আমরা সেটি নিরসন করার চেষ্টা করছি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION