বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

মশার কয়েল থেকে দোকানে আগুন। ২০লক্ষ টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪, ৫.৪৫ পিএম
  • ৪৩২ Time View
104

কালের খবরঃ

মশার উপদ্রব্য থেকে মুরগীকে রক্ষা করতে জ্বালানো হয় মশার কয়েল।সেই কয়েল থেকে আগুন লেগে ২০০টি মুরগীসহ আশপাশের ৭টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৫মে)রাত আড়াইটায় গোপালগঞ্জ শহরের মোহম্মদ পাড়া মসজিদ এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্থ দোকানীদের সূত্রে জানাগেছে, মারুফ হোসেনর দোকানে ২০০টি মুরগী ছিল। মুরগীদের মশার উৎপাত থেকে রক্ষা করতে প্রতিদিন কয়েল জ্বালানো হয়।শনিবার রাত আড়াইটায় দিকে মারুফ হোসেনের মুরগীর দোকানে আগুন লেগে সব মুরগী পুড়ে মারা গেছে।

এছাড়া আশপাশের দীন ইসলামের টিভি/ফ্রিজ মেরামতের দোকান, নাসির মোল্লার চায়ের দোকান,ভোলা শিলের সেলুন, রিপন মোল্লার চায়ের দোকানসহ ৭টি দোকানে আগুন লাগে।পরে আগুন লাগার  খবর মসজিদের মাইকে প্রচার করলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে দোকানগুলোর সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান  বলেন, মুরগীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।তবে ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION