সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোটালীপাড়ায় শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয় সরকারি ঘোষণায় বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষক-কর্মচারীদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৪.০৫ পিএম
  • ৬৭৭ Time View
121

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়কে সরকারি ঘোষনা করায় কলেজটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১২ জুলাই)শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে কলেজটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্ট সকল  শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, সহকারী অধ্যাপক আলাউদ্দিন হাওলাদার, মিন্টু রায়, আলী আশরাফ খান, শফিকুল ইসলামসহ কলেজটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক বলেন, উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের একটি নিভৃত পল্লীতে ১৯৯৭ সালে এই কলেজটি যাত্রা শুরু হয়। অনেক চড়াই উৎরাই পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, গত ৩জুলাই মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপণের মাধ্যমে কলেজটি সরকারি ঘোষনা করেন। কলেজটি সরকারি হওয়ায় শিক্ষক কর্মচারীসহ শিক্ষার্থীরা আনন্দিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION